
মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ায় প্রবাসীর স্ত্রী ও ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
উপজেলার উদয়কাঠী গ্রামের ৬ নং ওয়ার্ড (তেতলা) গ্রামের খালেক মল্লিকের নিকট থেকে প্রবাসী হেমায়েত ফকিরের স্ত্রী সোনিয়া বেগম, তার বাবা মন্নান খান, ভাই মিজান ও সাইফুল ৯৭.৫ শতাংশ জমি ক্রয় করে।স্থানীয় বজলু মল্লিকের জমি খাজনায় ভোগ করা ইয়ার হোসেন জমির মালিক সোনিয়া বেগমকে হুমকি ধামকি ও জমি থেকে উৎখাতের চেষ্টা চালাচ্ছ বলে ভুক্তোভোগী সোনিয়া বেগম জানায়।এ নিয়ে একাধিকবার শালিশ বৈঠক হলেও অদ্যবদি এর সুষ্ঠ কোন সমাধান হয়নি। এ বিষয়ে বানারীপাড়া থানায় প্রতিপক্ষরা সোনিয়া সহ অন্যদের বিবাধী করে লিখিত অভিযোগ দায়ের করে।বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।হেমায়েত ফকিরের স্ত্রী সোনিয়া বেগম বলেন আমরা ৪ বছর পূর্বে জমি ক্রয় করেও ভোগ দখল করতে পারিনি। তিনি বলেন আমাদের জমি বিনয়কাঠি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রহমানের দেয়া লিজে ভোগ করা ইয়ার হোসেন জোর পূর্বক ভোগ দখলের চেষ্টা করছে। এ প্রসঙ্গে ইয়ার হোসেন বলেন,আমি সোনিয়াদের জমি ভোগ দখল করছি না বরং আমি ৫ বছর পূর্বে যাদের জমি লিজে নিয়েছি সে জমি দখলে আছি । তখন কেহ বাধা দেয়নি। এখন হঠাৎ সোনিয়া গং আমার লিজে নেয়া জমি দখল করছে। এ প্রসঙ্গে সাবেক অধ্যক্ষ বজলুর রহমান বলেন সনিয়া বেগম জমি পাবে তবে তাকে তো কাগজ অনুযাযী ভোগ দখল করতে হবে।সে যে জমিটি ভোগ দখল করতেছে সেটি তার জমি নয়।তারা কাগজের বাহিরে জমি ভোগ করতে চায়।






















