, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

সুনামগঞ্জে পেট্রোল মজুদ,ব্যবসায়ী কারাদণ্ড

  • প্রকাশের সময় : ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৩০ পড়া হয়েছে

জাকির হোসেন,সুনামগঞ্জ ;- সুনামগঞ্জে পেট্রোল মজুত করায় এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ পয়েন্টের এক ব্যবসায়ীর দোকানে ১১ ব্যারেল জ্বালানি তেল (পেট্রোল) মজুত করার দায়ে সুনামগঞ্জে সোহেল চৌধুরী (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী দন্ড প্রদান করেন।
অধিক মুনাফা লাভের আশায় ১১ ব্যারেল জ্বালানি তেল (পেট্রোল) মজুত করেছিলো বলে জানিয়েছে পুলিশ।
দন্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, আহমাদাবাদ পয়েন্ট এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি গুদাম থেকে ১১ ব্যারেল মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়। একই সঙ্গে অভিযুক্ত সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ ব্যারেল পেট্রোল মজুত করে রাখার দায়ে ব্যবসায়ী সোহেল চৌধুরীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাস্তায় হেটে হেটে মদ পান করছিলেন নারী, ভিডিও করতে বাধা

সুনামগঞ্জে পেট্রোল মজুদ,ব্যবসায়ী কারাদণ্ড

প্রকাশের সময় : ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬