, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

ভারতীয় ১১০ বস্তা জিরাসহ আটক ১

মৌলভীবাজার মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ৩রা মার্চ রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন সময় একটি সন্দেহভাজন ট্রাক গাড়ি (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকগাড়িটি আটক করা হয়।

পরবর্তীতে ট্রাক গাড়িটি তল্লাশীকালে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট ৩,৩০০ কেজি জিরা জব্দ করা হয়েছে।

এ সময় ট্রাক থেকে রবিউল ইসলাম (৩৭), পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউপির জসমন্তর ধুলিয়ার বাসিন্দা মৃত ছবেদ আলী প্রামানিকের ছেলেকে আটক করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিরার বস্তাগুলো সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশে এনে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলমাষ রয়েছে।

রাস্তায় হেটে হেটে মদ পান করছিলেন নারী, ভিডিও করতে বাধা

ভারতীয় ১১০ বস্তা জিরাসহ আটক ১

প্রকাশের সময় : ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬