, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ রুপগঞ্জে

মনির এন্ড রুবি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩১ পড়া হয়েছে

রুপগঞ্জ,প্রতিনিধি ;-  মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনির এন্ড রুবি ফাউন্ডেশন। গতকাল শনিবার সকাল ১০টায় তারাবো পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ‘সহমর্মিতা কর্মসূচি’র আওতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

​ফারিহা গ্রুপের কর্ণধার এবং মনির এন্ড রুবি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
​ফাউন্ডেশনের পরিচালক কাউছার হোসেনের উপস্থিতি এবং ফুয়াদ আলম ইমুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশহিক হক ওসমান, বিশিষ্ট ব্যবসায়ী খোকন হাজী, পৌর শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুল এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​বিতরণকৃত খাদ্য তালিকার মধ্যে ছিল চাল, ছোলা, লবণ, ভোজ্য তেল, আলু ও পেঁয়াজ। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি মনির হোসেন বলেন, ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই আমি সব সময় এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজানে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। এসময় তিনি নিজের পরিবার এবং এলাকাবাসীর মঙ্গল কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
​উল্লেখ্য, ফারিহা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন দীর্ঘ বছর ধরে ঈদ, রমজান ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে রূপগঞ্জের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ঈদের আগে প্রয়োজনীয় খাদ্য সহায়তা হাতে পেয়ে সাধারণ মানুষ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাস্তায় হেটে হেটে মদ পান করছিলেন নারী, ভিডিও করতে বাধা

নারায়ণগঞ্জ রুপগঞ্জে

মনির এন্ড রুবি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬