
দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর সিলেটের তামাবিল স্থলবন্দর। এক সময় দেশের জ্বালানি কয়লায় প্রায় সিংহভাগ আসতো সিলেটের এই স্থলবন্দর দিয়ে।বর্তমানে বৈশ্বিক তারতম্যতার ফলে এই বন্দরে কয়লা আমদানি না হলেও নিয়মিত চুনাপাথর, পাথর ও কাচামাল আমদানি অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারী ২০২৬ হতে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত দীর্ঘ ৫ দিন বন্ধ ছিল বন্দরের আমদানি ও রপ্তানি। ১৬ ফেব্রুয়ারী আজ সোমবার সকাল ১০ ঘটিকা হতে পুনরায় আমদানি – রপ্তানি কার্যক্রম চালু করেছেন স্থলবন্দর কতৃপক্ষ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ।এখন থেকে নিয়মিত বন্দরের কার্যক্রম চালু পূর্বের ন্যায় চালু থাকবে বলে জানিয়েছেন তামাবিল স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা বৃন্ধ।

খালিদ মাসুদ পাইলট,গোয়াইনঘাট। 

















