, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

চাঁদপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

  • প্রকাশের সময় : ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৭৫ পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি;- চাঁদপুরে মতলব উত্তরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় জাকির হোসেন মিয়াজী (৪৫) নামের কৃষক পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে ঘটনাটি ঘটেছে।

বখাটে যুবকদের হামলায় আহত হয়ে ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে রবিবার (৮ মার্চ) ভোরে তিনি মারা যান। জাকির ৩ কন্যা ও ২ পুত্র সহ ৫ সন্তান নিয়ে কৃষিকাজ করে দিনাতিপাত করতেন।

স্থানীয়রা জানান,  জাকির হোসেনের ২য় মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করত।
অভিযুক্তদের মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর গ্রামের ফাইম মিয়াজী (২৪), মো: সাফিন (২৩), রিফাত বেপারী ও রিয়াদ শিকদার সহ ১০/১৫ জন বখাটে।

এঘটনায় জাকির হোসেন মিয়াজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে তার ওপর হামলা চালায়। হামলায় জাকির মিয়াজী মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তিনি টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এই ঘটনায় নিহত জাকির হোসেন মিয়াজির ছোট ভাই হোসেন মিয়াজি চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।

নিহতের মেয়ে সাকিবা আক্তার বলেন, আমি স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই কয়েকজন ছেলে আমাকে উত্ত্যক্ত করত। বিষয়টি বাবাকে জানালে তিনি স্কুলে অভিযোগ করেন। এর জের ধরেই তারা আমার বাবাকে মারধর করে হত্যা করেছে।

নিহতের স্ত্রী পারভীন আক্তার বলেন, আমার স্বামী একজন কৃষক মানুষ ছিল। মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমার ছোট ছোট বাচ্চা আছে, এখন তাদের নিয়ে আমি কীভাবে বাঁচবো? আমি স্বামী হত্যার সঠিক বিচার চাই।

নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরিফ উল্লাহ বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। আমাকে কেউ এবিষয়ে অবহিত করেনি।

মতলব উত্তর থানার ওসি মো: কামরুল হাসান বলেন, আহত অবস্থায় জাকির হোসেন মিয়াজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাবে।

রাস্তায় হেটে হেটে মদ পান করছিলেন নারী, ভিডিও করতে বাধা

চাঁদপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

প্রকাশের সময় : ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬