আজ ১ লা মার্চ ভোর রাতে সিলেটের জৈন্তাপুরে রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর পাড় ভেঙে বালুচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশ জানায় থানার অন্তর্গত ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রংপানি নদীর তীরবর্তী এলাকায় বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে ওই যুবক বালুর নিচে চাপা পড়েন।নিহত যুবকের নাম আব্দুর রহমান, তিনি আসামপাড়া আদর্শ গ্রামের আব্দুল করিমের ছেলে। প্রশাসন বলছে তিনি পেশায় ১ জন পরিবহন শ্রমিক ছিলেন। দূর্ঘটনার সময় ভাঙন কবলিত অংশের পাশে অবস্থান করার দরুন স্থানীয়রা উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করেছেন।জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,যুবকের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।