, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

রুপগঞ্জে এন,সি,পির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৯৭ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ রুপগঞ্জে  যথাযোগ্য মর্যাদায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তারাব পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রূপগঞ্জ উপজেলা শাখা ও এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রূপগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব মো. ইউসুফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল্লাহ আল আমিন। আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি রূপগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী জনাব মো. আজিজুল হাকিম রাতুল, অ্যাডভোকেট মো. সেলিম মিয়া, জনাব মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সার্জেন্ট (অব.) মো. ইলিয়াস মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত সকলে ইফতারে অংশ নেন এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

রাস্তায় হেটে হেটে মদ পান করছিলেন নারী, ভিডিও করতে বাধা

রুপগঞ্জে এন,সি,পির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬