
বিএনপি সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ না করলে জামায়াত কোন শপথ ই গ্রহণ করবে না তাহেরের এমন মন্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, এই ভয়টিই আমাকে তাড়া করছিলো।
আর তারেক রহমান যখন আমীরে জামাতের বাসায় ছুটে গেলেন তখন আমি মুটামুটি সিওর হলাম যে সবকিছু যত সহজ মনে করা হচ্ছে বাস্তবে তা মোটেও সহজ নয় ।
আমার বেগম সাহেবা সহজ সরল মানুষ। তারেক সাহেবকে নাহিদের বাসায় দেখে তিনি বললেন – তারেক ভাইয়ের মন খারাপ কেন ? তিনি আরো বললেন যে – আমীরে জামাত এবং বিএনপি প্রধানের বৈঠকেও তারেক ভাইকে যখন বিমর্ষ দেখাচ্ছিল তখন শফিক ভাই ছিলেন প্রানবন্ত এবং আত্মবিশ্বাসী !
পুরুষ তান্ত্রিক সমাজে মেয়ে মানুষের বুদ্ধি শুদ্ধি নিয়ে অন্যসব পুরুষ টিটকারি করলেও আমিও একটু ব্যাতিক্রম। কারন – অভিজ্ঞতা দ্বারা বুঝেছি – আল্লাহ নারী জাতিকে কিছু প্রাকৃতিক মেধা দিয়েছেন যা পুরুষের নেই।

রাজু বিশ্বাস দুর্জয় 

















