
আজ ২২ ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে সারাদিন জাফলং নদীতে অভিযান পরিচালনা করে ৫৫ হাজার ঘন ফুট বালু জব্দ করেছেন টাস্কফোর্স।
এসময় শ্রমিকদের ব্যবহৃত প্রায় ৮০-৯০ টি বারকি নৌকা ও ১৫ টি ইঞ্জিন চালিত নৌকা বিনষ্ট করা হয়েছে।জাফলং, জুমপাড় ও বল্লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৯ জন শ্রমিককে আটক করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) গোয়াইনঘাট ওমর ফারুক।গোয়াইনঘাট থানার ওসি, তদন্তওসি সহ পুলিশ ও বিজিবি সদস্যরা।
স্থানীয়দের দাবী রাতের বেলায় শেফ মেশিনের উচ্চ শব্দে সাধারণ মানুষের ঘুমের ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায়ও ব্যপক ক্ষতি হচ্ছে।এছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদীর পারে মৌসুমি কৃষকরা। তবে রাতে ঘটনা ধামাচাপা দিতেই দিনের বেলায় নিরীহ শ্রমিকদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সুশীল ব্যক্তিবর্গ।

স্টাফ রিপোর্টার 

















