সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নে চেঙ্গেরখাল নদী গর্ভে বিলীনের পথে সালুটিকর গাংকিনারী সড়কের একাংশ। রবিবার ১লা মার্চ দুপুরের দিকে সালুটিকর - গোয়াইনঘাট গাংকিনারী সড়কের বৌলাবিল সংলগ্ন ঢালা নামক স্থানে হঠাৎ করে প্রায় ৫০০ ফুট সড়ক পুরোপুরি ভাবে চেঙ্গেরখাল নদীতে ২০ ফুট গভীর গর্ত হয়ে নদীতে চলে যায়।তৎক্ষনাৎ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এরই প্রেক্ষিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার ও পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও সরেজমিন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া এবং নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, অনাকাঙ্ক্ষিত ভাবে চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়কের একাংশ সরেজমিন পরিদর্শন করেছি। সড়কের ভাঙ্গা স্থান থেকে সিলেট -৪ আসনের সংসদ সদস্য ও সরকারের শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে মোবাইল ফোনে সড়কের একাংশ নদী গর্ভে বিলীনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রী এ বিষয়ে যথাযথ কতৃপক্ষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।