
জাফলং লাইভ ডেস্ক;- আসন্ন পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছে সিলেটের অন্যতম বৃহৎ স্থলবন্দর তামাবিল।
আজ ১৬ মার্চ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ।তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের অন্যতম বৃহৎ এই স্থলবন্দর আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারিভাবে সম্পুর্ন কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৪ মার্চ থেকে যথাযথভাবে আবারও আমদানি কার্যক্রম চালু হইবে।


















